সোমবার , ০২ মার্চ ২০২৬
Monday , 02 March 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ৩ আগস্ট ২০২৫

তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে।

তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে।

রবিবার দুপুর ১২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে কারণে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীপাড়ের মানুষদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রবিবার সকাল ৬টায় তিস্তার পানি ছিল বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে। সকাল ৯টার দিকে তা বিপৎসীমায় পৌঁছে যায় এবং দুপুর নাগাদ ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়। এর আগে ২৯ জুলাই একই মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। নদীর তীরবর্তী নিচু এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেকের বাড়ির উঠোনেও পানি উঠেছে।

স্থানীয় কৃষক আব্দুল খালেক বলেছেন, আমাদের সব আমনের চারা ডুবে গেছে। এখন আবার পানি বাড়ছে। প্রতিদিন পানি দেখে ঘুমাতে পারছি না।

বাইশপুকুর চরের মর্জিনা বেগম বলেছেন, প্রতি বছরই বন্যায় ক্ষতি হয়। এবারও সেই আশঙ্কা করছি। আমরা সাহায্য চাই না, চাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, তিস্তা নদীতে পানি কিছুটা বেড়েছে। তবে, এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ

জনপ্রিয়